অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়ানো, ভর্তুকির সঠিক লক্ষ্য নির্ধারণ, সরকারি ব্যয়ের দক্ষতা বৃদ্ধি এবং জ্বালানির মূল্য নির্ধারণব্যবস্থা সংস্কার করা গেলে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ শতাংশে উন্নীত হতে পারে।
বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ভর্তুকি আরও সুনির্দিষ্টভাবে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে পৌঁছানো প্রয়োজন। এতে এসব পরিবারের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।বিশ্বব্যাংক আরও বলছে, রাজস্ব আয় কমেছে। সরকারের পরিচালন ব্যয় বাড়ছে এবং জ্বালানি খাতে আর্থিক চাপ বাড়ছে। এসব কারণে উন্নয়ন ব্যয় সংকুচিত হচ্ছে।
বিশেষ করে মানবসম্পদ উন্নয়ন ও অবকাঠামো খাতে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে।আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়।বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্ব আদায় জোরদার, সরকারি ব্যয়ের দক্ষতা ও বরাদ্দের মান উন্নয়ন এবং জ্বালানি খাতের আর্থিক ঝুঁকি মোকাবিলায় দ্রুত ও ধারাবাহিক সংস্কার প্রয়োজন।
সূত্র: প্রথম আলো

চলমান মজুরি আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতির হয়েছে: বিজিবিএ
গ্রেপ্তার দুই শ্রমিকনেতার মুক্তি চেয়েছে যুক্তরাষ্ট্রের দুই সংগঠন
দুর্নীতির পাশাপাশি প্রাতিষ্ঠানিক হয়রানিও অর্থনীতির বাধা: হোসেন জিল্লুর রহমান
টানা সাত দফায় সোনার দাম কমল ভরিতে সাড়ে ১৭ হাজার টাকা
ইপিজেডে ১৩ হাজার ৫৩০ থেকে ১৬ হাজার ৬০৫ টাকা মজুরির প্রস্তাব বিনিয়োগকারীদের

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন